সর্বশেষ

পাকিস্তান সফর নিয়ে সংশয়, বদলে গেল টি-টোয়েন্টি সিরিজের সূচি

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে বদলে গেল বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি। নতুন সূচি অনুসারে আগামী ২৭ মে ফয়সালাবাদে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। এর আগে চলতি মাসের শেষদিকে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করার কথা ছিল বাংলাদেশের। তবে ভারতের সঙ্গে দেশটির চলমান সংঘাতের কারণে সূচিতে পরিবর্তন এনে নতুন সময়সূচি পাঠিয়েছে পিসিবি।

আগের সূচি অনুযায়ী ২৫ মে শুরু হওয়ার কথা ছিল সিরিজটি। নতুন সূচি অনুসারে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৭ মে। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২৯ মে ও ১ জুন অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই হবে ফয়সালাবাদে। আগামী ৩ ও ৫ জুন সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ হবে লাহোরে।

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান

তবে নির্ধারিত সূচির পরিবর্তনের পাশাপাশি পাকিস্তান সফরে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়েও রয়েছে সংশয়। বিসিবির পক্ষ থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বলে জানা গেছে।

মাঠে হৃদরোগে আক্তান্ত হয়ে মারা গেলেন ঢাকার কোচ মাহাবুব

নাটোর ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী:পঙ্গু শ্রমিকের জমি দখলে ভূমিদস্যুরা

নাটোরে সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে পঙ্গুত্ব বরণ এবং তিন প্রতিবন্ধী সদস্যের পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন গার্মেন্টস শ্রমিক মো....

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT