সর্বশেষ

আশুলিয়ায় কবরস্থানের সীমানা বিরোধের জেরে গাছপালা কেটে ফসল নষ্ট করছে প্রতিপক্ষ

মাইনুল ইসলামঃ

ঢাকার আশুলিয়ার ভাদাইল এলাকায় পারিবারিক কবরস্থানের সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সবজি ও গাছপালা কেটে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. আমিনুল ইসলাম এ বিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, পূর্ব শত্রুতার কারণে মো. রাজিব (২২), মো. সজিব (২৬) এবং তাদের পিতা মো. দেলোয়ার হোসেন (৫০) তাকে প্রাণনাশের হুমকি দেন এবং পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর সংলগ্ন সবজি ও গাছপালা কেটে ফসল নষ্ট করেন।

আখাউড়ায় সাংবাদিক শাহীন আলমের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আশুলিয়া থানার তদন্তকারী কর্মকর্তা (এএসআই) নাজমুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্য অনুযায়ী, দেলোয়ার হোসেন ও তার ছেলেরা আমিনুল ইসলামকে হুমকি দিয়েছেন এবং সবজির গাছ কেটেছেন। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে। এ বিষয়ে জানতে বিবাদীদের সাথে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি।

রৌমারী সীমান্ত হতে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে যায় ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ

নাটোর ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী:পঙ্গু শ্রমিকের জমি দখলে ভূমিদস্যুরা

নাটোরে সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে পঙ্গুত্ব বরণ এবং তিন প্রতিবন্ধী সদস্যের পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন গার্মেন্টস শ্রমিক মো....

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT