সর্বশেষ

বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

রাজধানীর মধ্যবাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন। এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা করেছেন। এ মামলায় আসামিদের অজ্ঞাতপরিচয় দেখানো হয়েছে।

সোমবার (২৬ মে) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সাধন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে এ মামলা করা হয়। এর আগে রবিবার (২৫ মে) রাত ১২টার দিকে বাড্ডা থানার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধনকে দুর্বৃত্তরা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে।

হাড়কাঁপানো শীত হার মানলো তারুণ্যের ক্রিকেট উন্মাদনার কাছে

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সাধন স্থানীয় কয়েকজনের সঙ্গে বসে কথা বলছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হৃদরোগ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের আগে দুর্বৃত্তরা সেখানে ঘোরাঘুরি করছিল বলে জানা গেছে।

বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে গণভোট সংক্রান্ত বিষয়ে ইউএনও’র মতবিনিময় সভা

সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সিরাজদিখানে এনজিও প্রতিনিধিদের অবহিতকরন সভা

"দেশের চাবি আপনার হাতে" এ শ্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে এনজিও প্রতিনিধিদের অবহিতকরন সভা অনুষ্ঠিত...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT