সর্বশেষ

বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুবায়েরের বাড়ি থেকে যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাজপাশা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইফুল ইসলাম বাবু আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ভাইজি জামাই এবং তার গ্রামের বাড়ির তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুবায়ের ও বাবুর বাড়ি সদর উপজেলার রাজপাশা গ্রামে। সরকার পরিবর্তনের পর বাবু প্রায় বিএনপি নেতা জুবায়েরের বাড়িতে রাত্রিযাপন করতেন। শনিবার রাতেও তিনি সেখানে অবস্থান করছিলেন। রোববার সকালে জুবায়েরের বাড়ির সামনে থেকে শেখেরহাট ক্যাম্পের পুলিশ তাকে আটক করে। পরে ঝালকাঠি সদর থানায় নিয়ে আদালতে প্রেরণ করা হয়।

হাড়কাঁপানো শীত হার মানলো তারুণ্যের ক্রিকেট উন্মাদনার কাছে

সাইফুল ইসলাম বাবুর শেখেরহাট ইউনিয়ন যুবলীগের সহসভাপতি হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম বলেন, বাবুকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান থাকবে।

বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে গণভোট সংক্রান্ত বিষয়ে ইউএনও’র মতবিনিময় সভা

সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সিরাজদিখানে এনজিও প্রতিনিধিদের অবহিতকরন সভা

"দেশের চাবি আপনার হাতে" এ শ্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে এনজিও প্রতিনিধিদের অবহিতকরন সভা অনুষ্ঠিত...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT