সর্বশেষ

সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্য মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোররাতে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা।

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে পুলিশের একটি টিম চুনকা কুঠিরে প্রবেশ করে আইভীকে বের হতে বললে তিনি রাতের বেলা পুলিশের সঙ্গে যেতে অস্বীকৃতি জানান। এরপর সারারাত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে একটি টিম সেলিনা হায়াত আইভীর বাসায় অবস্থান করে।

এদিকে সাবেক মেয়র আইভীকে আটকের খবরে রাতভর বাড়ি ঘিরে শত শত এলাকাবাসী বিক্ষোভ করেন। এসময় তারা বালু ফেলে ও বাঁশ দিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করেন। ভোর পৌনে ৬ টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বাধা দেয়ার চেষ্টা করলে সাবেক এই মেয়র তাদের শান্ত হতে বলেন।

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

এদিকে সকালে সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT