সর্বশেষ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পদ ছাড়লেন স্নিগ্ধ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি এখন এ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান তিনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল (অব.) কামাল আকবর।

গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া  শিশু সাজিদকে উদ্ধার

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ছাত্র–জনতার আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বড় ভাই। গত বছরের ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের কথা জানানো হয়। সে সময় স্নিগ্ধকে এ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল। পরে ২১ অক্টোবর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমকে। সে সময় স্নিগ্ধকে এ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়।

নবাবগঞ্জ মনিকান্দা মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT