সর্বশেষ

রাজিবপুরে ট্রাক্টর(কাঁকড়া) গাড়ি থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ট্রাক্টর (কাঁকড়া) গাড়ি থেকে ছিটকে পড়ে একজন যুবকের মৃত্যু হয়েছে।নিহত যুবক রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের টাঙ্গালিয়া পাড়া (মন্ডলপাড়া) গ্রামের মো. ছবর আলীর ছেলে আমজাদ হোসেন (২৪)

স্থানীয় ও পরিবার সূত্র জানা গেছে, সোমবার (০৫ মে) সকাল ১১ টার দিকে চলন্ত কাঁকড়া গাড়ি থেকে পড়ে গিয়ে নিহত হন তিনি।

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

নিহত আমজাদ হোসেনের স্ত্রী লাভলী আক্তার বলেন, আমার স্বামী পেশায় একজন রাজ মিস্ত্রি। কাজ না থাকায় কাঁকড়া (ট্রাক্টর) গাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতে যায়। আজ শুনি আমার স্বামী গাড়ি থেকে পড়ে মারা গেছে। এবিষয়ে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।

এবিষয়ে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, কারো প্রতি কোন অভিযোগ না থাকায় এবং বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তরের আবেদন করায় লাশ ভিকটিমের নিকট আত্মীয়ের নিকট হস্তান্তর করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT