সর্বশেষ

রাজিব পুরে উন্মুক্ত লটারি মাধ্যমে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের চূড়ান্ত তালিকা প্রকাশ

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা হলরুমে সকাল ১১.০০ ঘটিকায় উপজেলার তিনটি ইউনিয়নের ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারদের নিয়োগ চুড়ান্ত করা হয় উন্মুক্ত লটারীর মাধ্যমে। আজ এক উন্মুক্ত লটারি অনুষ্ঠানের মাধ্যমে ওএমএস (ওপেন মার্কেট সেল) এবং খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীর সভাপতিত্বে প্রাথমিক যাচাই-বাছাই শেষে সকল আবেদনকারীদের সামনে এ লটারী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলার ৩টি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে আবেদন জমা হয় ১০৩ টি এবং ওএমএস ডিলার নিয়োগের আবেদন জমা হয় ১৯ টি। আবেদনে পত্রে ত্রুটি থাকার কারনে খাদ্যবান্ধব কর্মসূচির ২৪টি এবং ওএমএস’র ৮টি আবেদন বাতিল করা হয়।

হাড়কাঁপানো শীত হার মানলো তারুণ্যের ক্রিকেট উন্মাদনার কাছে

লটারিতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় রাজীবপুর ইউনিয়নে ৪ জন, কোদালকাটি ইউনিয়নে ৩ জন এবং মোহনগঞ্জ ইউনিয়নে ৩ জনকে নির্বাচিত করা হয়। ওএমএস কর্মসূচির আওতায় রাজীবপুর সদর ইউনিয়নে ৩ জনকে নির্বাচন করা হয়। একটি ওয়ার্ডের ২ টি আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচিত না হওয়ায় ওই ওয়ার্ডের কোন ডিলার নিয়োগ হয় নি। স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে আয়োজিত উন্মুক্ত লটারিতে ওএমএস কর্মসূচি এবং খাদ্য বান্ধব কর্মসূচি আবেদনকারীদের মধ্যে থেকে নির্বাচিত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, “লটারির মাধ্যমে ডিলার নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবং এতে অংশগ্রহণকারীদের মতামত ও উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। সকলের সহযোগিতায় এ উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে।
উন্মুক্ত লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী,চররাজীবপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম,চর রাজিবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেনসহ সকল আবেদনকারীগণ।

বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে গণভোট সংক্রান্ত বিষয়ে ইউএনও’র মতবিনিময় সভা

সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সিরাজদিখানে এনজিও প্রতিনিধিদের অবহিতকরন সভা

"দেশের চাবি আপনার হাতে" এ শ্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে এনজিও প্রতিনিধিদের অবহিতকরন সভা অনুষ্ঠিত...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT