সর্বশেষ

সাভারে সাংবাদিক উজ্জলের উপর সন্ত্রাসী হামলা

মাইনুল ইসলামঃ

সাভারে মাদক সেবন বিক্রি বাধা দেয়ায় ৭১ টেলিভিশনের চিত্র সাংবাদিক মো. উজ্জ্বল হোসেনের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে সাভারের উত্তর চাপাইন এলাকার একটি মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে গণভোট সংক্রান্ত বিষয়ে ইউএনও’র মতবিনিময় সভা

আহত সাংবাদিক মো. উজ্জ্বল হোসেন(৪২) সাভারের পৌর উত্তর চাপাইন এলাকার লালটেক গ্রামের বাসিন্দা। তিনি ৭১ টেলিভিশনের চিত্র সাংবাদিক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন।
অভিযোগ সূত্রে জানা যায় হামলায় জড়িতদের মধ্যে রয়েছেন—উত্তর চাপাইন এলাকার ওহাব হাজী (৬০), তার ছেলে সাদ্দাম (৩৫), অতনু (২৫), হৃদয় (২০), মৃত মোস্তফার ছেলে ইমন (২৫), রবির ছেলে মিনহাজ (২২), জাহিদের ছেলে অন্তর (২১), আরোত আলীর ছেলে সাইমন (২০), সাব্বির (২২), জনি (২০) মুসা (২০)। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, চাঁদাবাজি ও ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছিলেন সাংবাদিক উজ্জ্বল হোসেন। গতকাল তিনি এসব বিষয়ে প্রতিবাদ করার কারণে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই জেরে শনিবার সকালে তিনি সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর কিছু বুঝে ওঠার আগে অতর্কিত হামলা চালায়। সাংবাদিক উজ্জ্বল হোসেন বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় থেকেই অভিযুক্তরা নানা অপরাধে জড়িত। সরকার পরিবর্তন হলেও তাদের অপকর্মে কোনো বিরতি আসেনি। আমি কেবল তাদের অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, সে কারণেই তারা আমাকে মারাত্মকভাবে আঘাত করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

দৌলতপুরে আবারোও অবৈধভাবে বালু উত্তোলন

এই ঘটনায় সাভারে স্থানীয় গণমাধ্যম কর্মীদের ভেতর ক্ষোভ বিরাজ করছে তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠ বিচারে দাবী জানাচ্ছে ।
ঘটনার বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান,“খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সাংবাদিক উজ্জ্বলের অবস্থা বর্তমানে আশঙ্কা মুক্ত। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউফলে উপজেলা ও পৌর মৎস্যজীবি দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা সহ আলোচনা সভা

পটুয়াখালীর বাউফলে উপজেলা মৎস্যজীবি দলের ও পৌর মৎস্যজীবি দলের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT