সর্বশেষ

দুদকের মামলা: জুবাইদা রহমানের আপিলের রায় বুধবার

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে দেয়া সাজার বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা করা হবে আগামী বুধবার (২৬ মে)।

আজ সোমবার (২৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য্য করেন আদালত। এর আগে, ১৪ মে হাইকোর্ট জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একইসঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয়। ওই মামলায় বিচারিক আদালতে জুবাইদা রহমানকে দেয়া অর্থদণ্ডাদেশও স্থগিত করা হয়।

বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা করতে হাইকোর্টের রুল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই মামলায় ২০২৩ সালের ২ আগস্ট রায় দেয় ঢাকা মহানগর জজ আদালত। রায়ে দুইটি ধারায় তারেক রহমানকে ৯ বছর কারাদণ্ড এবং জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি দায়ের করেছিল দুদক। মামলাটিতে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান খালাস পাবেন বলে প্রত্যাশা করেছেন তাদের আইনজীবী।

টিউলিপের ২, রেহানার ৭ ও হাসিনার ৫ বছর কারাদণ্ড

সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সিরাজদিখানে এনজিও প্রতিনিধিদের অবহিতকরন সভা

"দেশের চাবি আপনার হাতে" এ শ্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে এনজিও প্রতিনিধিদের অবহিতকরন সভা অনুষ্ঠিত...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT