সর্বশেষ

আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান, ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ ঘোষণা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টার সঙ্গে আগামীকালের আলোচনা প্রত্যাখ্যান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আগামী ২৮ জুন ‘মার্চ টু এনবিআর কর্মসূচি’ পালন করবে তারা। এর সঙ্গে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিও চলবে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে গত শনিবার থেকে কাস্টমস, ভ্যাট ও কর বিভাগের সব দফতরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে রাজস্ব সংস্কার ঐক্য পরিষদ। সরকারের সঙ্গে বিগত সময়ের আলোচনার অভিজ্ঞতা সুখকর নয় জানিয়ে সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা বলেন, অর্থ উপদেষ্টা আগামীকাল (২৬ জুন) বিকাল ৫টায় বিসিএস (কর) ও সিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধিদের তার সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। তবে আমরা এই আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করছি।

ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ ইতিবাচক ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ : সিডিএফ

কর্মসূচি পালনকারী এনবিআর ঐক্য পরিষদ থেকে কোনো প্রতিনিধি এ আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ না রাখায় এ আলোচনায় তারা অংশগ্রহণ করবে না বলে জানান তারা। তাদের চলমান দাবিতে আগামী ২৮ জুন (শনিবার) লাগাতার কমপ্লিট শাটডাউনের পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দাবি আদায়ে ২৮ জুন লাগাতার কমপ্লিট শাটডাউনের পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এলপিজি ব‍্যবসায়ীদের ধর্মঘট প্রত‍্যাহার

সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সিরাজদিখানে এনজিও প্রতিনিধিদের অবহিতকরন সভা

"দেশের চাবি আপনার হাতে" এ শ্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে এনজিও প্রতিনিধিদের অবহিতকরন সভা অনুষ্ঠিত...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT