সর্বশেষ

সাভারে ব্যাংক কর্মকর্তার বাড়িতে চুরি, গ্রেপ্তার ২

সাভারে ইসলামী ব্যাংকের সিনিয়র এক কর্মকর্তার বাড়ির গ্রীল কেটে ১৫ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ঘটনায় লুট হওয়া কোনো মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম।এর আগে গত বুধবার দুপুরে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন মহল্লা থেকে বাদশা (২৮) ও শাকিল (২৬) নামে দু’জনকে আটক করে পুলিশ। তারা সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার বাসিন্দা। ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা মাওলানা মুফতি মো. ওমর ফারুক সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন মহল্লার মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা হিসেবে আশুলিয়ায় কর্মরত আছেন।

হাড়কাঁপানো শীত হার মানলো তারুণ্যের ক্রিকেট উন্মাদনার কাছে

ভুক্তভোগীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, ঈদ-উল-আযহার ছুটিতে ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়ি ময়মনসিংহে যান। সেখানে অবস্থানকালে গত বুধবার গভীর রাতে চোরেরা পৌর এলাকার দক্ষিণ রাজাশন মহল্লার বাসার মেইন গেটের তালা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পেছনের জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে সমস্ত ঘর তছনছ করে। এ সময় চোররা বাড়িতে থাকা ডলার, স্ত্রীর স্বর্ণালঙ্কার এবং নগদ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।ব্যাংক কর্মকর্তা মাওলানা মুফতি মো. ওমর ফারুক বলেন, আশপাশের বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ দেখে বুধবার দুপুরে এলাকার লোকজন বাদশা (২৮) ও শাকিলকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম বলেন, ব্যাংক কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। সেই মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া চুরির মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে গণভোট সংক্রান্ত বিষয়ে ইউএনও’র মতবিনিময় সভা

সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সিরাজদিখানে এনজিও প্রতিনিধিদের অবহিতকরন সভা

"দেশের চাবি আপনার হাতে" এ শ্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে এনজিও প্রতিনিধিদের অবহিতকরন সভা অনুষ্ঠিত...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT