সর্বশেষ

বাউফলে জুলাই শহীদ স্মৃতি স্মরণে ড. মাসুদের ফুটবল প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক সন্ধ্যা

পটুয়াখালীর বাউফলে জুলাই শহীদ স্মৃতিকে স্মরণ করে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে বাউফল উপজেলা একাদশ ও বাউফল পৌরসভা একাদশের মধ্যে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলাটি গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে উপজেলা একাদশ বিজয়ী হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, সাবেক ফুটবলার কায়সার হামিদ এবং ডাকসুর জিএস এস এম ফরহাদ।

বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জুলাই শহীদদের ত্যাগ আমাদের অনুপ্রেরণা। তাদের স্মৃতি ধরে রাখতেই আজকের এই আয়োজন। খেলাধুলা একটি জাতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর বাউফল সবসময়ই প্রতিভায় ভরপুর। তরুণদের সুস্থ ধারার সঙ্গে যুক্ত রাখতে আমরা আরও বেশি ক্রীড়া আয়োজন করব।”

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

তিনি আরও বলেন, “বাউফলের যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে মাঠমুখী করতে হবে। খেলাধুলা চরিত্র গঠন করে, দলগত চেতনা তৈরি করে এবং মানবিকতার বিকাশ ঘটায়।”

তিনি বলেন, “আমরা চাই বাউফলকে ক্রীড়াবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে। একটা মিনি স্টেডিয়াম করা হবে। দেশের জাতীয় দলে যেন এখানকার ছেলেরা আরও বেশি জায়গা পায়—এ লক্ষ্যেই আমাদের কাজ।”

ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ আবেগঘন কণ্ঠে বলেন, “ছোটবেলায় মাসুদ ভাইয়ার বক্তব্যের ভিডিও দেখে বড় হয়েছি। তাঁর মতো হতে চাইতাম। আজ তাঁর মেহমান হতে পেরে সত্যিই অন্যরকম ভালো লাগছে।”

এ প্রীতি ম্যাচ ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আবুল কাসেম। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের ট্রফি এবং ৫০ হাজার টাকা দেওয়া হয়। আর রানার্স আপ দলকে ৩০ হাজার টাকা এবং সান্তনা পুরুস্কার দেওয়া হয়। এ ছাড়া অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

উল্লেখ্য, খেলা পরবর্তী রাত আটটা পর্যন্ত ইসলামী সংস্কৃতির আয়োজন করা হয়। এতে সাইমুম শিল্পী গুষ্টি, কলতান, হেরা রশ্নিসহ অন্যান্য শিল্পী গুষ্টিরা ইসলামীক বিনোদন দেন হাজারো দর্শকদের। (২৮/১১/২০২৫)

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT