কুড়িগ্রাম রৌমারী উপজেলার ৩০ নভেম্বর রবিবার দুপুর ১২ টায় জনাব উজ্জ্বল কুমার হালদার উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিদের নিয়া সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন , সেলিম মালিক অফিসার ইনচার্জ রৌমারী থানা , আব্দুর রাজ্জাক চেয়ারম্যান আহ্বায়ক রৌমারী উপজেলা বিএনপি, মোস্তাফিজুর রহমান রঞ্জু সদস্য সচিব রৌমারী উপজেলা বিএনপি, অধ্যাপক হায়দার আলী আমির বাংলাদেশ জামাত ইসলামী রৌমারী উপজেলা শাখা, উপজেলার সকল সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।
রৌমারী উপজেলার তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে সকল সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকবৃন্দ ,জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
উজ্জ্বল কুমার হালদার বলেন ,বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গি দমন, মাদক নিমূল, নারী-শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সচেতন মূলক দিকনির্দেশনা ছেলে মেয়ে পড়াশোনার দেখভাল নিরাপত্তায় রাখতে হবে বলে উপদেশ মূলক বক্তব্য রাখেন ,
অনুষ্ঠানে আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্থ কামনা করে সবার কাজ শেষ করে দেন।













