কুড়িগ্রাম রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদারের বিদায়ী সংবর্ধনা। গতকাল ২৮ নভেম্বর বিকাল ৪ টায় চর শৌলমারী ইউনিয়ন পরিষদ আয়োজনন, চরশৌলমারী ইউনিয়ন পরিষদ হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত শহিদুল ইসলাম প্রশাসক চর শৌলমারী ইউনিয়ন পরিষদ ও উপসহকারী কৃষি কর্মকর্তাসহ ইউপি সদস্যদ্বয় ফুলেল শুভেচছা ও ক্রেষ্ট দেন।
শহিদুল ইসলাম প্রশাসকের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনায় আরো উপস্থিত ছিলেন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি, খলিলুর রহমান প্রধান শিক্ষক চরশৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়, অধ্যাপক আব্দুস সাত্তার আহ্বায়ক ইউনিয়ন বিএনপি, কেএম নুরুল ইসলাম ভূইয়া, আবুল হাশেম উপসহকারী কৃষি কর্মকর্তাসহ পরিষদের সদস্যদ্বয়, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিদায়ী, উজ্জ্বল কুমার হালদার বলেন, আমি রৌমারীতে যোগদানের পর থেকে, আমি চেষ্টা করেছি আপনাদের রৌমারী উপজেলার সকল প্রকারের উন্নয়ন করার। আমি থাকলে হয়তো আরও উন্নয়ন করা সম্ভব হতো। সরকারি নিয়মিত অনুযায়ী বদলী হতে হয়। তাই আমি চলে যাচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আর আমার স্হলে যে, আসছেন তিনিও ভালো মানুষ। তার সাথে আপনারা এবং গণমাধ্যম কর্মীগন নতুন উপজেলা নির্বাহী অফিসারকে সহযোগিতা করবেন। তিনি আপনাদের অভাব গুলো পুরণ করার চেষ্টা করবে। এই পরিষদের চেয়ারম্যানকে বহিষ্কার করায়, সরকারি নিয়মিত অনুযায়ী প্রশাসক নিয়োগ দিতে হয়। তাই উপসহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামকে প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী নির্বাচন পর্যন্ত তাকে সহযোগিতা করবেন।
প্রশাসক বলেন, উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেন। স্যারের সুস্বাস













