মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল উদ্যোগে ধান কাটা কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে। এই মানবিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকদের প্রতি সংহতি প্রকাশ করেছে বিএনপি।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ কৃষকের ধান দ্রুত ঘরে তুলে দিতে সহায়তা করার অঙ্গীকার করেন।
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর সকালে ৯ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামে
উপজেলা কৃষকদলের সভাপতি হাফেজ মোঃ আলমগীর হোসেন সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় এ ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনীয় কর্মসুচি উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-০১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, কৃষি কাজে ধান কাটায় পর্যাপ্ত লোক পাওয়া যায় না। আমরা যেন লেখা পড়া ও চাকরির পাশা পাশি নিজেদের কাজ নিজেরা করার চেষ্টা করি। ধান কাটি ও কৃষি কাজ করি।
এসময় আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী সহ উপজেলা বিএনপি, বাসাইল ইউনিয়ন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্য নেতৃবৃন্দ ও নেতা-কর্মীরা।













