সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করা হবে। একই সঙ্গে সব আসনে প্রার্থীদের জনসংযোগ করারও পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণাকালে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, এ দফায় আরও ১৫০ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ নিয়ে মোট ২০০ আসনে নির্বাচনী প্রার্থী ঘোষণা করা হলো। পরের দফায় আরও ১০০ প্রার্থীসহ মোট ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করা হবে।

আমরা ধর্মকে কখনো ব্যবহার করিনি, করব না : ডা. শফিকুর রহমান

তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে তার নির্বাচনি তিন আসনে কোনো প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ। এমনটাই জানিয়েছেন সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর-৩ আসনে কোনো প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ। একই সঙ্গে তিনি যেসব আসন থেকে নির্বাচন করবেন, সেখানেও কোনো প্রার্থী দেওয়া হবে না।

এ সময় নির্বাচনি জোট নিয়ে রাশেদ খান বলেন, ফ্যাসিবাদবিরোধী অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গেই নির্বাচনী জোটের প্রাথমিক আলোচনা চলছে। তবে কোনোটাই এখন পর্যন্ত চূড়ান্ত নয়। জোট হলে আলোচনা সাপেক্ষে প্রার্থিতা দেওয়া হবে।

নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT