সর্বশেষ

রাজনীতিতে নামার প্রসঙ্গে যা বললেন ইমন চক্রবর্তী

সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক অনুষ্ঠানে দেখা যাচ্ছে সংগীতশিল্পী ইমন চক্রবর্তীকে। মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপূজাতেও উপস্থিত ছিলেন তিনি। ফলে অনেকেই প্রশ্ন তুলেছেন—তাহলে কি এবার রাজনীতিতে নামছেন ইমন?

এই জল্পনার জবাব দিয়েছেন গায়িকা নিজেই। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যখন রাজনৈতিক অঙ্গনে নানা জোট-জল্পনা চলছে, তখনই এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইমন বলেন, ‘দিদির বাড়িতে আমি কালীপূজার দিন গিয়েছিলাম। তিনি আমাদের যেভাবে যত্ন করেছেন, তা সত্যিই অবিশ্বাস্য। আমি, কাকু আর আমার স্বামী—আমরা তিনজনে গিয়েছিলাম। দিদি নিজে হাতে আমাদের খাবার পরিবেশন করেছেন, দুটি শাড়ি উপহার দিয়েছেন এবং তার ঘরও ঘুরে দেখিয়েছেন।

কাঁপলো পুরো দেশ – কবিতা

তবে রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে স্পষ্ট জবাব দিয়েছেন তিনি। ইমন বলেন, ‘এর মানে এই নয় যে, দিদি আমাকে ভোটে দাঁড়াতে বলবেন। দিদি আমার গান ভালোবাসেন, আমার মনে হয় তিনি আমার একজন শ্রোতা মাত্র—অন্য সবার মতোই। যদি ভবিষ্যতে কোনো রাজনৈতিক প্রস্তাব আসে, তখন ভাবব। কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু হয়নি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ট্রেন্ডে অংশ নিয়েছেন ইমন, যেখানে শিল্পীরা নিজেদের সাম্প্রতিক কাজের প্রশংসা জানিয়ে ক্ষমাপ্রার্থনার ভঙ্গিতে পোস্ট করছেন। ইমনও ইনস্টাগ্রামে এমনই একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে লেখা ছিল, ‘আমাদের সাম্প্রতিক পারফরম্যান্স শ্রোতাদের মুগ্ধ করেছে। স্টেজে পাওয়ার-প্যাকড মুহূর্তে মানুষ উচ্ছ্বসিত। হয়তো অল্প সময়েই আমরা অনেক সুন্দর গান উপহার দিতে পেরেছি। সব মিলিয়ে ইমন চক্রবর্তী যেমন সংগীতে ব্যস্ত সময় পার করছেন, তেমনি আলোচনায় রয়েছেন সম্ভাব্য রাজনৈতিক ভবিষ্যত নিয়েও। তবে তার ভাষায়—‘এখন আমার একমাত্র মনোযোগ গানেই।

ময়মনসিংহে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের হাঁটুরে কবিতার আসর অনুষ্ঠিত

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT