সাভারে বিরুলিয়া রাজারবাগ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
আজ ২৪ নভেম্বর ২৫ ইং সোমবার সাভার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর রাজারবাগ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয় মাঠ,রাজারবাগ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা-২০২৫ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৯ আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটি সহপরিবার কল্যাণ বিষয়ে সম্পাদক ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি বিরুলিয়া রাজারবাগ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা-২০২৫ এ উদ্বোধন করেন।

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগের চেয়ে এখন বিভিন্ন এলাকার ছেলেরা খেলাধুলায় মনোযোগী খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ও মন-মানসিকতার উন্নত হয় এবং মাদক থেকে দূরে রাখে। মাদক একটি সামাজিক বেদি, তাই সকলকে বলবো নিজ নিজ এলাকার ছেলেদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা ও প্রতিটা এলাকায় এরকম খেলার আয়োজন করার জন্য সকলের প্রতি আহ্বান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাবেক আহবায়ক মো. আনোয়ার হোসেন, আশুলিয়া থানা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর মিয়া, মো.খোরশেদ আলম, মো.গোলাম মোস্তফা, মো.শাহিনুর ইসলাম শাহীন, বিএনপির বিরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো.আমির হোসেন শিরালি, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান মো.মনিরুল হক সহ ইউনিয়ন ও থানা পর্যায়ে বিএনপির অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ও খেলা উপভোগ করেন।













