সর্বশেষ

আশুলিয়ায় বাসা বাড়িতে তিতাস গ্যাসের অবৈধ সংযোগের ছড়াছড়ি,কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার

ঢাকার আশুলিয়া ইউনিয়ন ও আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন এবং ধামসোনা ইউনিয়নের ভাদাইলসহ বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগের ছড়াছড়ি, গ্যাস চোরদের বিরুদ্ধে গত ২-৩ বছর তেমন উল্লেখ যোগ্য কোনো মামলা হয়নি বলে সংশ্লিষ্টরা জানান।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আশুলিয়া জোনাল অফিসের ম্যানেজার আবু সালে মোহাম্মদ খাদেম বলেন, তার নেতৃত্বে নিয়মিত তিতাস গ্যাসের অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে। সেই সাথে জব্দ করা হয় নিম্ন মানের পাইপ, রাইজার ও রান্নার কাজে ব্যবহৃত চুলা।

গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া  শিশু সাজিদকে উদ্ধার

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশান এন্ড ডিস্ট্রিবিউশান এন্ড কোম্পানী লিমিটেডের ম্যানেজার বলেন, আমরা গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করেছি। অবৈধভাবে গ্যাসের লাইন দিয়ে দেশের সম্পদ নষ্ট করছে একটি চক্র। সরকারী সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত আছে।

সোমবার (২৪ নভেম্বর ২০২৫ইং) সরেজমিনে গিয়ে জানা গেছে, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া মোল্লা বাড়ি সাইফুল ইসলাম মোল্লার বাড়িসহ পুরো এলাকাজুড়ে গ্যাসের অবৈধ সংযোগের ছড়াছড়ি। অনেকেই জানান, প্রায় প্রতিটি বাড়িতে বাড়তি চুলা রয়েছে। তবে বাসা বাড়ির মালিকরা জানান বৈধ সংযোগ দেওয়া হলে তারা আর অবৈধ সংযোগ ব্যবহার করবেন না।

নবাবগঞ্জ মনিকান্দা মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT