গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে জেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে জেলা প্রশাসক গোপালগঞ্জের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় জেলার উন্নয়নে জেলা প্রশাসকের কাছে নানা সুপারিশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
595
Shares
শেয়ার করুন
শেয়ার করুন













