সর্বশেষ

কুরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বাউফল মদিনাতুল উলূম নুরানি হাফেজি ক্যাডেট মাদ্রাসা

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ বাউফল উপজেলা কর্তৃক আয়োজিত ৩০ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা- ২০২৫ ইং ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এতে শ্রেষ্ঠ প্রথম স্থান অধিকার করেছেন বাউফল মদিনাতুল উলূম নুরানি হাফেজি ক্যাডেট মাদ্রাসা তথা ৫ পারা গ্রুপে প্রথম স্থান অধিকার করেন মোঃ আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সারাদিন ব্যাপি অনুষ্ঠিত এ কুরআন প্রতিযোগিতা বাউফল উপজেলা মসজিদ হলরুমে অনুষ্ঠিত হয়। এসময় কুরআন প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপের দ্বিতীয় স্থান অধিকার করেন মোহাম্মদ শাফিন তথা সানেস্বর জামিয়া ইসলামিয়া দারুলউলুম মাদ্রাসা। আর তৃতীয় স্থান অধিকার করেন মদনপুরা জামিয়া কুরআনিয়া হাফেজিয়া মাদ্রাসা সহ চতুর্থ স্থান অধিকার করেন দক্ষিণ পোনাহুরা হাফেজিয়া মাদ্রাসা।

জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবসের প্রস্তুতি’র কাজ চলছে:কর্তৃপক্ষ

অনুষ্ঠানটি হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার আয়োজনে বাউফল উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আনিচুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবদুল মতিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা আবদুল মতিন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খেলাফতে ইসলামির পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি ও বাউফল আসনে দেয়াল ঘড়ি মার্কা নিয়ে এমপি প্রার্থী অধ্যাপক আইয়ুব বিন মুছা।

ভূমিদস্যু কেরামতের যতো অপকর্ম আর মিথ্যা মামলার রোষানলে সাংবাদিক সহ শ্বশুর-সুমন্দি

যশোরের শার্শায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

যশোরের শার্শায় ঢাকা থেকে বেনাপোল গামী "রুপসী বাংলা এক্সপ্রেস" ট্রেনে কাটা পড়ে বাবু (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT