সর্বশেষ

খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা জানালেন ডা. জাহিদ হোসেন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়টি শারীরিক সুস্থতার উপর নির্ভর করছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতে। সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে। শনিবার রাত নয়টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন অধ্যাপক জাহিদ।

আমরা ধর্মকে কখনো ব্যবহার করিনি, করব না : ডা. শফিকুর রহমান

জাহিদ হোসেন বলেন, দেশবাসীসহ সবাইকে আশ^স্ত করতে চাই, চিকিৎসা করার দায়িত্ব হসপাতালের, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী যারা আছে তাদের। কিন্তু সুস্থ করার মালিক রাব্বুল আলামীন। মনে রাখতে হবে, চিকিৎসার ব্যাপারে উনার জন্য সারা পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন, সেটি এখানে আয়োজন করা হয়েছে। মেডিকেল বোর্ড উনাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে যখন কোনো ধরনের পরামর্শ দেবেন, আপনাদের (সাংবাদিক) মাধ্যমে তখন আমরা সবাইকে জানাবো।

তিনি বলেন, এই মুহূর্তে উনার অবস্থা অপরিবর্তিত। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তিনি তা গ্রহণ করতে পারছেন।

নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT