সর্বশেষ

কোনো কবরস্থানে আমার ভাইয়ের লাশ দাফন করতে দেয়নি আওয়ামী লীগ: মীর স্নিগ্ধ

মীর মুগ্ধ যখন শহীদ হয় তার লাশ দাফন করতে কোনো করবস্থানে আওয়ামী লীগ আমাদের জায়গা দেয়নি। আমরা প্রত্যন্ত এক অঞ্চলে গিয়ে যেখানে পুলিশের নজর পড়বে না সেখানে আমার ভাইয়ের লাশ দাফন করতে হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেলে শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে অনুষ্ঠিত ছাত্র–জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জুলাই যোদ্ধা শহীদ মীর মুগ্ধ’র জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

তিনি আরও বলেন, ‘খুনি হাসিনার মন্ত্রীসহ বহু উচ্চ পদস্থ কর্মকর্তা আমাদের বাসায় ব্ল্যাঙ্ক চেক নিয়ে এসেছিল। আমরা বাসায় থাকতে না পেরে আত্মগোপনে যেতে বাধ্য হই এবং ৫ আগষ্টে আমরা মুক্তি পেয়েছি। আমি বিশ্ববাসীকে দেখানোর চেষ্টা করেছি খুনি হাসিনা কীভাবে আমার ভাইকে হত্যা করেছে। আমরা বলেছি খুনি হাসিনার সাথে আমরা কোন আপোষ করব না।

সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন মীর স্নিগ্ধ। তিনি বলেন, ‘হাসিনা শুধু ২০২৪ এর অভ্যুস্থানেই নয় সরকার গঠন করে বিভিন্নভাবে বিএনপির উপরে নির্যাতন করেছে। গুম, খুন ভয় দেখিয়ে আত্মগোপনে যেতে বাধ্য করেছে। তিনি আরও বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষনা করেছে সেই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে খুনি হাসিনার তৈরীকৃত সরকার ব্যবস্থাকে চিরতরে কবর দিব।

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT