সর্বশেষ

রৌমারীতে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন হাজারো মানুষের ঢল, হাতপাখা মার্কায় জয়ের প্রত্যাশা

কুড়িগ্রামের রৌমারীতে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন। সোমবার (১৭ তারিখ) বিকাল ৩টায় রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শুরু থেকেই মাঠ জুড়ে ছিল সমর্থক ও সাধারণ মানুষের ঢল, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোঃ আশরাফ আলী আকন। সভাপতিত্ব করেন, আব্দুল কাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখা, প্রধান অতিথি বলেন, জনগণের ন্যায়বিচার, নিরাপত্তা এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ একনিষ্ঠভাবে কাজ করছে। রৌমারীর মানুষ দেশ প্রেমিক, ধর্মপরায়ণ তারা সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ। আগামী দিনের পরিবর্তনের সূচনা এখান থেকেই হবে,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের হাতপাখা মার্কার মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান। তিনি উপস্থিত জনসমাগম দেখে মুগ্ধতা প্রকাশ করে বলেন, আজকের এই জনস্রোত প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। রৌমারীকে দ্বিতীয় চরমোনাই বলা হয় এ এলাকার মানুষ ন্যায়ের পক্ষে স্পষ্ট অবস্থান রাখে। তাই আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা মার্কায় ব্যাপক ভোটে বিজয় নিশ্চিত ইনশাআলাহ।

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

তিনি আরও প্রতিশ্রুতি দেন নদীভাঙন রোধ, যোগাযোগব্যবস্থা উন্নয়ন, কৃষিখাতে আধুনিকায়ন, শিক্ষা,স্বাস্থ্য সেবার সম্প্রসারণসহ মানুষের আশাআকাঙক্ষাকে সামনে রেখে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

এসময় আরও যারা উপস্থিত ছিলেন, সম্মেলনে বক্তারা আরও বলেন, সৎ, যোগ্য ও নীতিবান নেতৃত্ব ছাড়া সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই নীতি, আদর্শ এবং আমানতের রাজনীতি ধারণ করে কাজ করছে। তাই দলমত নির্বিশেষে জনগণকে ইসলামি মূল্যবোধের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

মাঠ জুড়ে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন এবং প্রত্যন্ত গ্রাম থেকে আগত হাজারো সাধারণ মানুষের উপস্থিতিতে সম্মেলন পরিণত হয় শক্তির প্রদর্শনীতে। শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকদের সার্বক্ষণিক তৎপরতা অনুষ্ঠানস্থলকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখে। সংশিষ্টরা জানান, এবারের সম্মেলন রৌমারীর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জনসমাগমে স্পষ্ট হয়েছে হাতপাখা মার্কার প্রার্থী নিয়ে জনগণের প্রত্যাশা ও সমর্থন।

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT