সর্বশেষ

সেই কাফনের কাপড় গায়ে জড়িয়ে ছাত্রলীগ মিছিল করায় ১৯ জনের নামে মামলা, গ্রেফতার-২

 পটুয়াখালীর দশমিনায় সেই কাফনের কাপড় গায়ে জড়িয়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মিছিলের ঘটনায় কলেজ শাখার সভাপতি জায়েদ প্যাদাকে ১ নম্বর আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এমাম হোসেন ও রুবেল হোসেন নামে দুইজনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, রোববার সকালে উপজেলার সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে ‘জয় বাংলা’ ও ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান দেন।

গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া  শিশু সাজিদকে উদ্ধার

মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বাদী হয়ে মামলা দায়ের করেন।

এবিষয়ে দশমিনা থানার ওসি আবদুল আলীম বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

নবাবগঞ্জ মনিকান্দা মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT