বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার (২২শে নভেম্বর ২০২৫ইং) ঢাকার সাভারে জাতীয় স্মৃতি সৌধের মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দর্শনার্থীর বইয়ে স্বাক্ষর এবং সৃতিস্বরুপ একটি গাছের চারা রোপণ করেন তিনি। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বহনকারী ড্রুকএয়ারের বিমানটি সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএস আইএ) অবতরণ করেন। পরবর্তীতে বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।এ সময় ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
400
Shares
শেয়ার করুন
শেয়ার করুন













