সর্বশেষ

দলের দুঃসময়ে ত্যাগী কর্মী শরিফ, সুসময়ে অবহেলিত -পাইনি যথাযথ মূল্যায়ন

দলের দুঃসময় থেকে রাজপথের নানা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখলেও সুসময়ে দলীয় স্বীকৃতি ও মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন আশুলিয়া এলাকার বিএনপির দীর্ঘদিনের ত্যাগী কর্মী শরিফ সিকদার ।

স্থানীয় নেতাকর্মীদের মতে, বিএনপির কঠিন সময়ে মামলা-হামলা, ধরপাকড় ও নানান নির্যাতনের মধ্যেও শরিফ সিকদার দলের প্রতি অটল ছিলেন। রাজপথে উপস্থিতি, নেতা-কর্মীদের পাশে থাকা এবং সাংগঠনিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের জন্য তিনি স্থানীয় পর্যায়ে একজন নিবেদিত কর্মী হিসেবে পরিচিত। বেশির ভাগ সময় তিনি আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবদুল গফুর মিয়ার মিটিং মিছিলে নীর্ভিক সৈনিক হয়ে কাজ করেছেন।

তবে সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক পুনর্গঠনের ধাপে শরিফকে দলের কোনো গুরুত্বপূর্ণ পদ বা দায়িত্বে রাখা হয়নি। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন তার সহযোদ্ধারা।

দৌলতপুরে আবারোও অবৈধভাবে বালু উত্তোলন

তাদের অভিযোগ—“যারা দুঃসময়ে মাঠে ছিলেন না, তারাই সুসময়ে সুবিধাভোগী হচ্ছেন। অথচ শরিফের মতো ত্যাগী কর্মীরা বারবার উপেক্ষিত থেকে যাচ্ছেন।”

শরিফ নিজে এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, একদিকে দলের দূঃসময় অন্যদিকে সংসারের টানাপোড়ন তবুও দলের প্রতিটি মিছিলে উপস্থিত ছিলাম “দলকে ভালোবাসি বলেই এতো মামলা, হামলা ত্যাগ তিথিক্ষা অপেক্ষা করে রাজপথে ছিলাম,এখনো আছি, ভবিষ্যৎ ও থাকবো ইনশাআল্লাহ । তবে বারবার বঞ্চিত হওয়া কষ্ট দেয়।” আসলে বিএনপির রাজনীতি আমার রক্তে মিশে আছে তাই এত অবহেলা অবমূল্যায়নের পরেও রাজনীতি থেকে সরে আসতে পারিনি।এমনও সময় গেছে ফুটপাতে শরবত বিক্রি রাজনৈতিক মামলা চালিয়েছি। আওয়ামী লীগের ক্যাডার দ্বারা হামলার শিকার হয়েছি। বিএনপির রাজনীতির করি বলে শেষমেষ ফুটপাতের দোকানটিও হারাতে হয়েছে। এসব ভাবতেই এখন কষ্ট লাগে। তবে দল থেকে নয় যেসব নেতার কাছে আমি মূল্যহীন তাদের থেকে সরে আসছি, কারন বুঝেছি দেশের মানুষ হয়ে দেশের জন্য ভালো কিছু করতে হলে সার্থাবাদী আর সুবিধাভোগী নেতাদের সঙ্গ বাদ দিয়ে ত্যাগী নেতাদের পাশে থাকতে হবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের এমন অবস্থায় ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন না হলে ভবিষ্যতে সাংগঠনিক শক্তি দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।

গোপালগঞ্জে ৫৫০ শীতার্তের মাঝে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে মঙ্গলবার বিকেলে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT