সর্বশেষ

১৬ই ডিসেম্বর উপলক্ষে জনগণের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ট্রেনিং

মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বরকে ঘিরে রাজধানী ঢাকায় জনসাধারণের নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার বিশেষ ট্রেনিং ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। জাতির সর্বশ্রেষ্ঠ অর্জনের এই দিবসকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা, স্মৃতিসৌধমুখী সড়ক, অনুষ্ঠানস্থল এবং জনসমাগম পয়েন্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫ইং) সকালে ঢাকা জেলা পুলিশ জানায় র‌্যাব, ডিএমপি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং ট্রাফিক পুলিশ সদস্যরা যৌথভাবে ভিড় নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতি মোকাবিলা, বিস্ফোরক শনাক্তকরণ, ভিআইপি সুরক্ষা এবং জননিরাপত্তাবিষয়ক বিশেষ প্রশিক্ষণে অংশ নেন।

অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, বিজয় দিবসে লাখো মানুষের উপস্থিতি ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৌশল, দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা এবং সমন্বিত অপারেশনের উপর এই ট্রেনিং বিশেষ গুরুত্ব বহন করে।

বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে গণভোট সংক্রান্ত বিষয়ে ইউএনও’র মতবিনিময় সভা

ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীতে অতিরিক্ত চেকপোস্ট, মোবাইল টহল, ডগ স্কোয়াড ও বোম ডিটেকশন ইউনিট নিয়োজিত থাকবে। পাশাপাশি স্টেডিয়াম, জাতীয় স্মৃতিসৌধের আশপাশ ও বিনোদনকেন্দ্রগুলোতেও বাড়তি নজরদারি থাকবে।

পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেন, “১৬ই ডিসেম্বর জাতির গৌরবের দিন। জনগণের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। সব ধরনের ঝুঁকি বিবেচনায় নিয়েই আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, ১৬ ডিসেম্বর উপলক্ষে জনসাধারণের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে, ১০ ডিসেম্বর নবীনগরে জাতীয় স্মৃতিসৌধে ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের সাথে মিটিং করা হয়েছে বলে তিনি জানান।

দৌলতপুরে আবারোও অবৈধভাবে বালু উত্তোলন

বাউফলে উপজেলা ও পৌর মৎস্যজীবি দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা সহ আলোচনা সভা

পটুয়াখালীর বাউফলে উপজেলা মৎস্যজীবি দলের ও পৌর মৎস্যজীবি দলের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT