ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৮ -কুড়িগ্রাম -৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান।
সোমবার (২২ ডিসেম্বর) তিনি সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রাজ্জাক, রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনজুরুল ইসলাম মঞ্জু, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, আবুল হাসেম সদস্য উপজেলা বিএনপি,রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, রৌমারী উপজেলা যুবদলের সদস্য-সচিব মশিউর রহমান পলাশ,আজিজুর রহমান সাংগঠনিক সম্পাদক যাদুর চর ইউনিয়ন শাখা সহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে আলহাজ্ব আজিজুর রহমান বলেন
২৮ কুড়িগ্রাম-৪ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের অধিকার রক্ষায় কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। দলীয় নেতাকর্মীরা জানান, আলহাজ্ব আজিজুর রহমান দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে মাঠে সক্রিয় থেকে নেতৃত্ব দিয়েছেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন। তাঁর মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে।













