সর্বশেষ

আশুলিয়ায় সেনাবাহিনীর অভিযানে চোলাই মদসহ গ্রেফতার ৩

আশুলিয়ার তৈয়বপুর ইউনিয়নের শাতাইশ কান্দি এলাকায় অবৈধ চোলাই মদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

আজ সকাল আনুমানিক ৯ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)-এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ৮ বীর, জামগড়া আর্মি ক্যাম্পের একটি সেনা দল দায়িত্ব পালন করে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ জন সদস্য ছিলেন। অভিযানে জেলা প্রশাসন এর পক্ষ হতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে অপরাধীদের আইনের আওতায় আনতে নির্দেশ প্রদান করেন।

বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে গণভোট সংক্রান্ত বিষয়ে ইউএনও’র মতবিনিময় সভা

অভিযানকালে শাতাইশ কান্দি এলাকা থেকে অবৈধভাবে উৎপাদিত ও সংরক্ষিত মোট ৮০ লিটার চোলাই মদ, প্রায় ২২০০ লিটার চোলাই মদ উৎপাদনের কাঁচামাল এবং অপরাধমূলক তথ্যসম্বলিত ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় অবৈধ চোলাই মদ উৎপাদন ও বিতরণের সাথে জড়িত তিনজন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ রাকিব (২৯), মিসেস শেফালি রানী মণ্ডল (৩৮) এবং প্রেম কুমার বড়ুয়া (৫০)। আটককৃত সকলের ঠিকানা: শাতাইশ কান্দি, তৈয়বপুর ইউনিয়ন, আশুলিয়া, ঢাকা।

অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সেনাবাহিনী কর্তৃক এলাকা নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ম্যাজিস্ট্রেটকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হয়। বর্তমানে উক্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। আটককৃত ব্যক্তিবর্গ এবং জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।

দৌলতপুরে আবারোও অবৈধভাবে বালু উত্তোলন

বাংলাদেশ সেনাবাহিনী ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাসমূহ সমাজ থেকে মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে।

কুমিল্লায় পূর্ব শত্রুতার জের ধরে মেসার্স কাশেম ডেইরি ফার্ম মালিককে‘যুবলীগ নেতা’ দাবি করে গ্রেফতার

কুমিল্লা চান্দিনা উপজেলায় দোল্লাই নবাবপুর ইউনিয়নের এক ব্যবসায়িককে যুবলীগ নেতা দাবি করে গ্রেফতার করার অভিযোগ উঠেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT