সর্বশেষ

বাউফল আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে গণ অধিকার পরিষদের হাবিব মাষ্টারের মনোনয়ন ফরম সংগ্রহ

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী ও উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব মাস্টার।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আখাউড়ায় সাংবাদিক শাহীন আলমের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মোঃ হাবিবুর রহমান হাবিব মাস্টার বলেন, বাউফলের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। দীর্ঘদিনের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি বৈষম্যমুক্ত বাউফল গড়তে চাই। ইনশাআল্লাহ সাধারণ মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, তবে আমরা বিজয়ী হবো।

এসময় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: রাশেদুল ইসলাম, পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব শাহআলম সিকদার, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ওমর ফারুক, বাউফল উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব শাকিল আহমেদ, উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি হালিম মোল্লাসহ তাঁর সাথে দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

রৌমারী সীমান্ত হতে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে যায় ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ

উল্লেখ্য, মোঃ হাবিবুর রহমান হাবিব মাস্টার বাউফল এলাকায় একজন পরিচিত মুখ এবং সমাজসেবক হিসেবে সমাদৃত। তাঁর মনোনয়ন ফরম সংগ্রহের খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণ অধিকার পরিষদের এই প্রার্থীর অংশগ্রহণ বাউফল আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।
নির্বাচনী এলাকায় তাঁর পক্ষে ইতিমধ্যেই সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। এখন সবার নজর আসন্ন নির্বাচনের মাঠের লড়াইয়ের দিকে

নাটোর ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী:পঙ্গু শ্রমিকের জমি দখলে ভূমিদস্যুরা

নাটোরে সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে পঙ্গুত্ব বরণ এবং তিন প্রতিবন্ধী সদস্যের পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন গার্মেন্টস শ্রমিক মো....

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT