সর্বশেষ

স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত প্রকল্পে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে ‎মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

ঢাকার নিকটে সাভার উপজেলায় আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত প্রকল্পের কমিউনিটি নেতৃবৃন্দের সাথে। মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২২শে ডিসেম্বর ২০২৫) রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় সময় ধামসোনাগ্রাম আদালতের চেয়ারম্যানমো. মমতাজ উদ্দিন মোন্তাজ এর সভাপতিত্বে গ্রাম আদালত প্রকল্পের সাভার উপজেলা কো-অর্ডিনেটর উজ্জ্বলা ক্লারা রয় ও ঠাকুর প্রসাদ রায়।

এর যৌথ সঞ্চালনায়ইউনিয়ন পরিষদের হলরুমেএ সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান খান ইলিয়াস (শাহি ),আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মো. ফারুক হোসেন।

উক্ত মতবিনিময় সভায় বিশেষ করে গ্রাম আদালত মামলা বর্তমান অগ্রগতি, ইউনিয়নের সাভার উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে অবস্থান সবার কাছে তুলে ধরা হয়। পিছিয়ে পরা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত প্রকল্পে সেবা কিভাবে সকল জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে এই মতবিনিময় সভা মূল উদ্দেশ্য।

আখাউড়ায় সাংবাদিক শাহীন আলমের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর স্থানীয় সরকার বিভাগ- এর উদ্যোগে বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় দেশের ৮টি বিভাগের ৬১টি জেলার ৪৬৬টি উপজেলার ৪৪৫৭ টি ইউনিয়নে একযোগে বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প।

সমাজে পিছিয়ে পড়ার জনগোষ্ঠী কিভাবে গ্রাম আদালতের সেবা গ্রহণ করতে পারে তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তামোঃ আবুল কালাম আজাদ বলেন আমরা প্রত্যেকটা ওয়ার্ডে গ্রাম আদালতে মামলা গ্রহণের সুবিধা দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি জনগণ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় সে জন্য আগামী জানুয়ারি মাসে মাইকিং ও লিফলেট বিতরণ করব।উক্ত মতবিনিমা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সবার সামনে অবগত করেন আমরা কোন সালিশ বা মীমাংসা নিজেরা গ্রামের মধ্যে করবো না স্থানীয় ছোট -খাটো বিরোধের ঘটনা ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের মাধ্যমে সবাই আমরা নিষ্পত্তি করব।

রৌমারী সীমান্ত হতে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে যায় ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ

এজন্য সবাইকে সচেতন হতে হবে। কারণ গ্রাম আদালত মামলা নিষ্পত্তি হলে মামলাটি গ্রহণযোগ্যতা থাকে আইনগত বৈধতা আছে কিন্তু সালিসি মামলার কোন আপিল করার সুযোগ থাকে না ন্যায়বিচার থেকে জনগণ বঞ্চিত হয়। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর মোসা: রুমি আক্তার, শিক্ষক, ইমাম, কিশোর-কিশোরী,সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপিসদস্যগণ গ্রাম আদালত মামলার আবেদনকারী ও প্রতিবাদী গণসহ অনেকেই উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

নাটোর ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী:পঙ্গু শ্রমিকের জমি দখলে ভূমিদস্যুরা

নাটোরে সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে পঙ্গুত্ব বরণ এবং তিন প্রতিবন্ধী সদস্যের পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন গার্মেন্টস শ্রমিক মো....

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT