ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলী এলাকায় একটি ভবনে আগুন লেগেছে।
আজ শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের জ্যেষ্ঠ স্টাফ অফিসার শাহজাহান শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে ১৪ ইউনিট কাজ করছে। এ পর্যন্ত মোট ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের পরিদর্শক আনোয়ারুল ইসলাম এক খুদে বার্তায় জানান, জমেলা টাওয়ার নামে ১২তলা ওই ভবনের নিচতলায় আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।
828
Shares
শেয়ার করুন
শেয়ার করুন













