সর্বশেষ

স্কুলছাত্রীদের জন্য হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া

১৪ বছরের কম বয়সি মেয়েদের স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করার একটি আইনের অনুমোদন দিয়েছে অস্ট্রিয়া। বৃহস্পতিবার দেশটির সংসদ মুসলিম মেয়েদের হিজাব নিষিদ্ধ করার ওই আইন অনুমোদন দিয়েছে।

এক প্রতিবেদনে এএফপি বলছে, স্কুলে মেয়ে শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ করার একটি আইন অস্ট্রিয়ার সংসদে পাস হয়েছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বিশেষজ্ঞরা বলছেন, এই নিষেধাজ্ঞা বৈষম্যমূলক এবং সমাজে বিভাজন আরও গভীর করতে পারে।

দেশটিতে কঠোর অভিবাসনবিরোধী মনোভাব বৃদ্ধি পাওয়ায় চাপের মুখে রয়েছে ক্ষমতাসীন রক্ষণশীল সরকার। চলতি বছরে স্কুলে মেয়ে শিক্ষার্থীদের হিজাবের ওপর এই নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছিল দেশটির সরকার।

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান

হিজাব নিষিদ্ধের পেছনে যুক্তি হিসেবে ‌‘মেয়েদের নিপীড়ন থেকে রক্ষা করতেই’ এই পদক্ষেপ নেওয়ার দাবি করেছে অস্ট্রিয়ার সরকার। যদিও দেশটির বিরোধী রাজনৈতিক দল গ্রিন পার্টি ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভোট দিয়ে বলেছে, এটি সংবিধানবিরোধী। এর আগে, ২০১৯ সালে দেশটি প্রাথমিক বিদ্যালয়ে হিজাবের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই সময় দেশটির সাংবিধানিক আদালত সরকারের এই পদক্ষেপকে ‘অসাংবিধানিক ও বৈষম্যমূলক’ অভিহিত করে তা বাতিল করে দেয়। তবে এবার অস্ট্রিয়ার সরকার জোর দিয়ে বলছে, হিজাব নিষিদ্ধের নতুন আইনটি সাংবিধানিক।

নতুন আইনটি পাস হওয়ায় দেশটির সব স্কুলে ১৪ বছরের কম বয়সি মেয়ে শিক্ষার্থীরা ‘ইসলামী ঐতিহ্য অনুযায়ী মাথা ঢেকে রাখার’ হিজাব পরতে পারবে না। দেশটির সরকার বলেছে, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে প্রাথমিকভাবে শিক্ষক, অভিভাবক এবং শিশুদের কাছে হিজাবের বিষয়ে নতুন নিয়ম ব্যাখ্যা করা হবে। ওই সময় আইন লঙ্ঘনের জন্য কাউকে জরিমানা করা হবে না।

তবে বার বার অমান্য করা হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর অভিভাবককে ১৫০ থেকে ৮০০ ইউরো (১৭৫-৯৩০ ডলার) পর্যন্ত জরিমানা করা হবে। দেশটির সরকার বলেছে, নতুন আইন দেশের বিভিন্ন স্কুলের প্রায় ১২ হাজার মেয়ে শিক্ষার্থীকে মেনে চলতে হবে। দেশটির ২০১৯ সালের এক গবেষণায় বলা হয়েছিল, ছয় বছর আগে ১৪ বছরের কম বয়সী প্রায় ৩ হাজার মেয়ে শিক্ষার্থী হিজাব পরত।

ইরানে অর্ধশতাধিক মসজিদে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা, ধ্বংস করেছে ১৮০ অ্যাম্বুলেন্স

তথ্যসূত্র: বিবিসি

কুমিল্লায় পূর্ব শত্রুতার জের ধরে মেসার্স কাশেম ডেইরি ফার্ম মালিককে‘যুবলীগ নেতা’ দাবি করে গ্রেফতার

কুমিল্লা চান্দিনা উপজেলায় দোল্লাই নবাবপুর ইউনিয়নের এক ব্যবসায়িককে যুবলীগ নেতা দাবি করে গ্রেফতার করার অভিযোগ উঠেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT