সর্বশেষ

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

 আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জ থানার নির্বাচনী পরিচালনা কমিটি গঠন ও আলোচনা সভা।

৮ ডিসেম্বর সোমবার সকালে সোনারগাঁও উপজেলা পৌরসভা এলাকায় পানাম নগরীর আউয়াল মঞ্জিলে অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওঃ দ্বীন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সৌদি আরবের সাবেক বাংলাদেশী রাষ্ট্রদূত নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব গোলাম মসিহ্। তিনি বলেন দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে হলে ইসলাম সংসদের প্রতিষ্ঠিত করতে হবে। তারি ধারাবাহিকতায় চরমোনাই পীর সাহেবের নেতৃত্বে একাধিক দল মিলিত হয়ে দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দৌলতপুরে আবারোও অবৈধভাবে বালু উত্তোলন

এসময় সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের ২৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির গঠন করা হয়। সোনারগাঁ থানা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক করা হয় সোনারগা থানা ইসলামী আন্দোলনের সেক্রেটারি ফারুক আহমেদ মুন্সিকে, যুগ্ম আহবায়ক মাওলানা সানাউল্লা নুরী- ইমাম কাম অডিটর নারায়ণগঞ্জ জেলা , সমন্বয়কারী মাওলানা আবুল কালাম আজাদী সদর বৈদ্যেরবাজার ইউনিয়ন, সিদ্ধিরগঞ্জ থানার নির্বাচন পরিচালনা কমিটির মধ্যে রয়েছেন আহবায়ক, সোহেল প্রধান- সভাপতি ইসলামী আন্দোলন সিদ্ধিগঞ্জ দক্ষিণ, যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ , সমন্বয়কারী সাইয়েদ রিদওয়ান আহমেদ, সভাপতি সিদ্ধিরগঞ্জ উত্তর।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাখা থানা শাখার সভাপতি হাজী নুরুল আমিন খান, মাওলানা শাহে আলম সিদ্দিকী, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা জাকারিয়া ফয়েজী, থানা ওলামা শায়খ আম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল আল হোসাইনী,থানা যুব আন্দোলনের সভাপতি মনির হোসেন, শ্রমিক আন্দোলনের সভাপতি খলিলুর রহমান, ছাত্র আন্দোলন সভাপতি আব্দুল আজিজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর সভাপতি বিল্লাল হোসেন তালুকদার সেক্রেটারি রহমতউল্লাহ লড়াকু, দক্ষিণ সভাপতি সোহেল প্রধান ,সেক্রেটারী আব্দুল মজিদ,ছাত্র আন্দোলন সভাপতি আমির হামজা, শ্রমিক আন্দোলন উত্তর সভাপতি হাজী আব্দুল মালেক প্রমূখ।

গোপালগঞ্জে ৫৫০ শীতার্তের মাঝে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো’কে তলব করেছে। এ সময় কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে বাংলাদেশের...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT