সর্বশেষ

তারেক রহমানের ভোটার হওয়ার সুযোগ থাকছে : ইসি সচিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হননি। তবে, এর পরও যেকোনো ব্যক্তিকে নিবন্ধন করে ভোট দেওয়া বা প্রার্থী হওয়ার সুযোগ ইসি দিতে পারে বলে জানান সচিব আখতার আহমেদ।

আজ সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব এ মন্তব্য করেন। তারেক রহমান ভোটার হয়েছেন কি না, এমন প্রশ্নের উত্তরে আখতার আহমেদ বলেন, না, আমার জানা মতে ভোটার হননি। কমিশন সিদ্ধান্ত দিলে নিবন্ধন করতে পারেন, প্রার্থী হতে পারেন। আইনগতভাবে কমিশনের এই এখতিয়ার রয়েছে।

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার তালিকাভুক্ত হয়েছেন, কেবল তারাই আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। আখতার আহমেদ বলেন, আইন অনুযায়ী নির্বাচন কমিশন যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার তালিকাভুক্তির সিদ্ধান্ত নিতে পারে। ইসি সচিব আখতার আহমেদ বলেন, ভোটের আগে ভোটারের নাম, বাবা-মায়ের নাম, বয়স, ঠিকানা, ছবিসহ সাত ধরনের তথ্য সংশোধন করা যাবে না। তবে মোবাইল ফোন নম্বরসহ কিছু তথ্য সংশোধনীতে কোনো বাধা থাকবে না।

আখতার আহমেদ বলেন, প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে ২৫ ডিসেম্বর ঠিক করা হয়েছে। সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এবার পৌনে ১৩ কোটি ভোটার তালিকাভুক্ত হয়েছে। গত ১৮ নভেম্বর চূড়ান্ত করা এ তালিকা মুদ্রণের প্রস্তুতি চলছে। ২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান। এরপর আর দেশে ফিরতে না পারায় তিনি ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি। রাজনৈতিক পটপরিবর্তনের পর তার স্ত্রী জুবাইদা রহমানে দেশে এসে ভোটার তালিকায় নাম লেখান।

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হন।

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT