সর্বশেষ

আরিচা-কাজিরহাট নৌ-রুটে অতিরিক্ত যাত্রী বহন দুর্ঘটনার আশঙ্কা অসহায় যাত্রীরা

মানিকগঞ্জের আরিচা-পাবনার কাজিরহাট নৌ-রুটে দ্রুতগতির আধুনিক যানবাহন স্পিডবোটে ঝুঁকিপূর্ণভাবে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী যেখানে একটি স্পিডবোটে সর্বোচ্চ ১২ জন যাত্রী বহনের কথা, সেখানে ১৮ থেকে ১৯ জন যাত্রী নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রী সাধারণ ও সচেতন মহল। তাদের অভিযোগ, অতিরিক্ত ৬–৭ জন যাত্রী বহনের ফলে যেকোনো সময় বড় ধরনের নৌ-দুর্ঘটনা ঘটতে পারে, যা যাত্রীদের জীবনঝুঁকির মুখে ফেলছে।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বিকেলে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোট চালক আকাশ মিয়ার সঙ্গে কথা হলে তিনি অতিরিক্ত যাত্রী বহনের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান,“সরকারি কাগজপত্র অনুযায়ী ১২ জন যাত্রী নিলে তেলের খরচ ওঠে না। তাই বাধ্য হয়ে অতিরিক্ত ৬ জন যাত্রী নিচ্ছি। প্রতিজনের কাছ থেকে ২১০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।” ঝুঁকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ঝুঁকি তো আছেই, তবে নৌ-পুলিশ বা থানা পুলিশ এ বিষয়ে আমাদের কিছু বলে না।”

হাড়কাঁপানো শীত হার মানলো তারুণ্যের ক্রিকেট উন্মাদনার কাছে

এদিকে যাত্রী ও স্থানীয়রা দ্রুত নৌ-পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করে বলেন, নিয়ম না মানলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে গণভোট সংক্রান্ত বিষয়ে ইউএনও’র মতবিনিময় সভা

সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সিরাজদিখানে এনজিও প্রতিনিধিদের অবহিতকরন সভা

"দেশের চাবি আপনার হাতে" এ শ্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে এনজিও প্রতিনিধিদের অবহিতকরন সভা অনুষ্ঠিত...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT