সর্বশেষ

আশুলিয়ায় ৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৯৮০ পিস ইয়াবাসহ মো. আখিল ইসলাম (২৫) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শহিদুজ্জামান। এর আগে, বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. আখিল ইসলাম ঢাকা জেলার সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি ছোট ওমরপুর এলাকার মো. লোকমান মিয়া ওরফে লুখুমের ছেলে। তিনি একজন পেশাদার ও কুখ্যাত মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

দৌলতপুরে আবারোও অবৈধভাবে বালু উত্তোলন

পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজার সংলগ্ন ব্রীজের নিচে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন এসআই মো. শহিদুজ্জামান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আখিল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শহিদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জে ৫৫০ শীতার্তের মাঝে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে মঙ্গলবার বিকেলে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT