সর্বশেষ

পাবনা জেলায় বিশ্বখ্যাত দেশি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

দেশব্যাপী খ্যাত পাবনার দেশি জাতের পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শৈত্যপ্রবাহ ও কনকনে ঠান্ডা উপেক্ষা করেই থেমে নেই কৃষি উৎপাদনের চাকা।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬ইং) বিকেলে সরেজমিনে দেখা যায়, পাবনার সুজানগর উপজেলার আমিনপুর বিলাঞ্চলসহ আশপাশের বিভিন্ন এলাকায় কৃষকেরা মাঠে নেমে পেঁয়াজ রোপণের কাজে ব্যস্ত রয়েছেন। হিমেল বাতাস ও শীতের প্রকোপ সত্ত্বেও জমিতে কাজ করছেন তারা। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশি জাতের বিশ্বখ্যাত এই পেঁয়াজ স্বাদে ও গুণগত মানে উন্নত হওয়ায় এর চাহিদা সারাদেশেই রয়েছে। তবে উৎপাদন খরচ বৃদ্ধি, সার ও বীজের দাম এবং ন্যায্য বাজারমূল্য না পাওয়ার আশঙ্কায় তাদের দুশ্চিন্তার কারণ।

হাড়কাঁপানো শীত হার মানলো তারুণ্যের ক্রিকেট উন্মাদনার কাছে

এ বিষয়ে কয়েকজন কৃষক বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকদের টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে সার, বীজ, সেচ ও ন্যায্য মূল্য নিশ্চিতসহ সব ধরনের সহযোগিতা প্রয়োজন।”

কৃষি সংশ্লিষ্টদের মতে, সময়মতো সহায়তা ও সঠিক পরিকল্পনা থাকলে পাবনার দেশি পেঁয়াজ চলতি মৌসুমে ভালো ফলন দিয়ে দেশের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে গণভোট সংক্রান্ত বিষয়ে ইউএনও’র মতবিনিময় সভা

সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সিরাজদিখানে এনজিও প্রতিনিধিদের অবহিতকরন সভা

"দেশের চাবি আপনার হাতে" এ শ্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে এনজিও প্রতিনিধিদের অবহিতকরন সভা অনুষ্ঠিত...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT