সাভারে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা। আজ শুক্রবার(২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় সাভার রাজাসন ডেল্টা মোড়ে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ের উদ্যোগে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মো.জে এইচ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মো.নুরুল ইসলাম। এছাড়া আরোও উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ইঞ্জিঃ অনিকুল ইসলাম, উক্ত সংগঠনের পরিচালক রায়হান আহমেদ, কোষাধ্যক্ষ কাজী ফিরোজা আখতার।
আরও উপস্থিত ছিলেন সংস্থার সক্রিয় সহকর্মী আখি আলম,লতা আক্তার,সখিনা আক্তার, নার্গিস, কাজী রুবেল,মো.আজিমসহ অন্যান্য সদস্যরা।
উক্ত অনুষ্ঠানে প্রায় শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মো.জে এইচ রানা বলেন,“শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে,ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন,সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান। শীতবস্ত্র পেয়ে উপকৃত পরিবারগুলো সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ জানান।













