সর্বশেষ

‎ রাজীবপুর প্রেসক্লাবের ২৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

‎‎কুড়িগ্রামেরকুড়িগ্রামের রাজীবপুর প্রেসক্লাবের ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজীবপুর ডাকবাংলোয় অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়, যা পরদিন আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।


‎নবগঠিত কমিটিতে দৈনিক মানবকণ্ঠের রাজীবপুর প্রতিনিধি মো. সহিজল ইসলাম (সজল) সভাপতি এবং ঢাকা প্রকাশের প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম (জাহিদ) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

‎সভায় সভাপতিত্ব করেন রাজীবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সিনিয়র সাংবাদিক আমিনুর রহমান (মাস্টার)। সভায় জানানো হয়, ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করে ২০২৬ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

‎নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রফিকুল ইসলাম (আমার সংবাদ), মো. শরিফুল ইসলাম (দৈনিক প্রতিদিনের সংবাদ), মো. হাবিবুর রহমান আল হাবিব (বাংলাদেশ টাইমস), মো. মাইদুল ইসলাম (দৈনিক নাগরিক সংবাদ) এবং মো. রফিকুল ইসলাম (বাংলাদেশ সমাচার)।

‎যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজন মাহমুদ (দৈনিক খোলা কাগজ) এবং সহ-যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হামিদুল ইসলাম (সুমন) (দৈনিক ভোরের চেতনা)।


‎এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সাব্বির মামুন (দৈনিক সংগ্রাম), সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল্লাহ ফরাজী (ভোরের দর্পণ), কোষাধ্যক্ষ জিয়াউর রহমান জিয়া (প্রতিদিনের বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আল আমিন (দৈনিক জবাবদিহি), দপ্তর সম্পাদক মো. রেজাউল হক (আজকের দর্পণ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. তারিকুল ইসলাম তারা (দৈনিক গণকণ্ঠ), সাহিত্য বিষয়ক সম্পাদক মো. ফরিদুল ইসলাম (মনোযোগ প্রকাশ) এবং সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. রাকিব হাসান (দৈনিক আমাদের খবর) নির্বাচিত হয়েছেন।

‎কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শাহাদাত হোসেন হিরো (আলোকিত প্রতিদিন), মো. সজিব মাহমুদ (নির্ভীক টিভি), মো. সানাউল্লাহ সরকার (মর্নিং পোস্ট), মো. গোলাম মোস্তফা (দৈনিক আমার কথা), মো. মনোয়ার হোসেন (কুড়িগ্রাম সংবাদ), মো. কামরুল হাসান (মনোযোগ প্রকাশ—বিশেষ), মোহাম্মদ হাবিব (প্রথম খবর) এবং মো. রাকিবুল ইসলাম (বড়) (দৈনিক নব দিগন্ত ডাক)।

আখাউড়ায় সাংবাদিক শাহীন আলমের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রৌমারী সীমান্ত হতে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে যায় ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ

নাটোর ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী:পঙ্গু শ্রমিকের জমি দখলে ভূমিদস্যুরা

নাটোরে সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে পঙ্গুত্ব বরণ এবং তিন প্রতিবন্ধী সদস্যের পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন গার্মেন্টস শ্রমিক মো....

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT