সর্বশেষ

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরুল

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। বিএনপি নেতাদের হত্যার ঘটনায় সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কিন্তু বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছে, আমাদের দলের অনেক নেতাও এর শিকার হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি, তবে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। আশা করি, সরকার দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করবে এবং এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়।

দৌলতপুরে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন অভিযানে জরিমানা,প্রশ্নবিদ্ধ প্রশাসনিক ব্যবস্থা

বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রসংসদ নির্বাচনের প্রভাব নিয়ে প্রশ্নে তিনি বলেন, ‘বিএনপি বিগত ১৭ বছর বিশ্ববিদ্যালয়গুলোতে সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি। তবে আমি জোর দিয়ে বলছি, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। তার বক্তব্য অনুযায়ী, বিএনপি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চেয়েছিল, যা সেভাবেই সম্পন্ন হয়েছে। সংস্কারগুলো নিয়ে বিএনপি আগে থেকেই ৩১ দফার মধ্যে নিজের অবস্থান জানিয়েছিল। নিরাপত্তা বিষয়েও তিনি মন্তব্য করেন, ‘আমি নিজের নিরাপত্তার জন্য কোনো বুলেটপ্রুফ জ্যাকেট পরছি না। অনেক রাজনৈতিক নেতার ওপর হামলা হওয়ার কারণে অনেকে হয়তো নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরছেন।

ফখরুল আরও জানান, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সফরের মাধ্যমে স্থানীয় নেতা-কর্মীরা আরও উজ্জীবিত হবেন। সফরটি ব্যক্তিগত প্রকৃতির; তারেক রহমান জুলাই যোদ্ধা শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদের কবর জিয়ারত করবেন এবং প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গণ দোয়া মাহফিলে অংশ নেবেন। এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহবুবর রহমান তুহিনসহ অন্যান্য নেতাকর্মী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

আশুলিয়ায় হত্যা মামলার আসামি যুবলীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সিরাজদিখানে এনজিও প্রতিনিধিদের অবহিতকরন সভা

"দেশের চাবি আপনার হাতে" এ শ্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে এনজিও প্রতিনিধিদের অবহিতকরন সভা অনুষ্ঠিত...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT