সর্বশেষ

কুড়িগ্রাম ৪ আসনে ধানের শীষের বিজয়ী করতে নেতাকর্মীদের মিলন মেলা

আকতার হোসেন

২৮ কুড়িগ্রাম ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমানের সাথে তার নিজ বাড়িতে রৌমারী রাজিবপুর ও চিলমারী নেতাকর্মীদের মিলন মেলা।

নেতাকর্মীদের বক্তব্যের মাধ্যমে বলেন, ধানের শীষ প্রতীককে বিজয়ী করলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপদ ও ভালো থাকবে,২৮ কুড়িগ্রাম ৪ ধানের শীষের কান্ডারী মনোনীত প্রার্থী আজিজুর রহমান চেয়ারম্যান গণসমাবেশে বলেন, এবার আমরা শুধু নিজে নয়, তিন উপজেলা রৌমারী , রাজিব পুর ও চিলমারীর অঞ্চলের মানুষের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনাদের প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে, সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে হবে। কারণ শুধু উৎসবের দিন নয়, সংগ্রামের দিনেও আমরা এক থাকতে চাই। একটি দল রাজনীতির নামে জনগণকে বিভ্রান্ত করছে বিভিন্ন ভুল ভ্রান্তি মিথ্যা শব্দ দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। কিন্তু ২৮ কুড়িগ্রাম ৪ আসনের মানুষ আর বিভ্রান্ত হবে না।

বিরুলিয়ায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন: বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে মনিরুল হকের আর্থিক অনুদান

জনগণ ধানের শীষের পক্ষে ভোট দিয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করবে। উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত এই এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, শিক্ষার মান ও চিকিৎসা সেবার উন্নয়ন জরুরি। জনগণের কল্যাণে এই ৪ আসনে একটি নতুন অধ্যায় শুরু হবে। তিনি অতীতের গৌরবের কথাও স্মরণ করেন। তিনি আরো বলেন, এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য কলকারখানা থেকে শুরু করে বেকার যুবকদের কর্মস্থলে পৌঁছে দিব ইনশাল্লাহ।

সঠিক নেতৃত্বের অভাবে আজ অনেক কিছু হারিয়ে গেছে। ধানের শীষের বিজয়ের মাধ্যমে সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়ে আবারো ধানের শীষ মার্কায় ভোট চেয়ে সমাপ্ত ঘোষণা করেন।

ঢাকায় অবস্থানকালে ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি সাংবাদিক ফাহিমের পরিবারের

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ জানুয়ারি ২০২৬
Trulli

কুড়িগ্রাম ৪ আসনে ধানের শীষের বিজয়ী করতে নেতাকর্মীদের মিলন মেলা