সর্বশেষ

বিশ্বকাপ থেকে সরে দাঁড়াচ্ছে ইরান!

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার জেরে ২০২৬ ফুটবল বিশ্বকাপ বয়কট করতে পারে ইরান। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, আগামী জুনে উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় এই বিশ্ব আসরে অংশ না নেয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজি দেশটির রাষ্ট্রীয় টিভিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রের হামলার পর এই বিশ্বকাপে অংশগ্রহণ আশা করা এখন খুবই কঠিন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আমাদের ক্রীড়া কর্মকর্তারা।

লিটনের চোখে মেসি শুধু সেরাদের একজন নন, সবার ওপরে

এরই মধ্যে ইরান তাদের সব ঘরোয়া ফুটবল লীগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এশিয়ান বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিলেও ভিসা জটিলতা ও রাজনৈতিক বৈরিতায় তাদের অংশগ্রহণ এখন খাদের কিনারে। ফিফা জানিয়েছে, তারা পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ছেলেরা বিশ্বকাপ বর্জনের পথে থাকলেও ইরানের নারী দল অবশ্য বর্তমানে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ খেলছে। আগামীকাল সন্ধ্যায় তারা দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে।

বাংলাদেশকে আমরা খুব ভালোবাসি’: কাভান সুলিভান

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ মার্চ ২০২৬
Trulli

বিশ্বকাপ থেকে সরে দাঁড়াচ্ছে ইরান!