সর্বশেষ

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়ক দখল, যানজটে ভোগান্তি-কর্তৃপক্ষের নীরব

স্টাফ রিপোর্টার

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উড়াল সড়কের নির্মাণ কাজ দ্রুতগতিতে চলমান থাকলেও সড়কের বিভিন্ন অংশ প্রভাবশালী ও হকারদের দখলে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, পুরাতন আশুলিয়া থেকে বাইপাইল পর্যন্ত বৈধ সড়কের বড় অংশ দখল করে রেখেছে অবৈধ দোকানপাট ও হকাররা। এর সঙ্গে যুক্ত হয়েছে অবৈধ তিন চাকার অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের অবাধ চলাচল, যা যানজটকে আরও তীব্র করে তুলছে।

বিশেষ করে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ইউনিক, শিমুলতলা, জামগড়া চৌরাস্তা, ছয়তলা, সরকার মার্কেট, নরসিংহপুর ও পুরাতন আশুলিয়া এলাকায় সড়কের বেশিরভাগ অংশ দখল হয়ে আছে। স্থানীয়দের অভিযোগ, এসব স্থানে দোকান বসাতে মোটা অংকের অগ্রিম অর্থ নেওয়া হচ্ছে এবং চলছে নিরব চাঁদাবাজি।

ঈদগাঁওয়ে পানিবন্দি অসহায় মানুষের পাশে সাংবাদিক আলা উদ্দিন, চাল বিতরণে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত

এদিকে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু’র এসবের বিরুদ্ধে অবস্থান থাকলেও ওসি রুবেল হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকার অভিযোগ উঠেছে।

যদিও আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানিয়েছেন, খুব দ্রুত এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য পূর্বে আশুলিয়া এলাকায় ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দিলেও বাস্তবে এখনো দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ মার্চ ২০২৬
Trulli

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়ক দখল, যানজটে ভোগান্তি-কর্তৃপক্ষের নীরব