সর্বশেষ

‎কুড়িগ্রামে ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

রাকিব হাসান

‎কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার উত্তরবঙ্গ সমন্বয়ক সোহেল রানা স্বপ্নের ভাড়াকৃত গোডাউন থেকে ৭১ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎শুক্রবার (২৭ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিবেরডাঙ্গী বাজার এলাকায় অভিযান চালান রাজিবপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের দাবি, আবুল হোসেনের মালিকানাধীন একটি গোডাউনে সরকারি চাল মজুদের তথ্য পেয়ে তারা সেখানে তল্লাশি চালান। এ সময় দুটি গোডাউন থেকে মোট ৭১ বস্তা চাল আটক করা হয়।

‎রাজিবপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. হান্নান শাহ্ ও সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ মাহমুদ বলেন, নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে সরকারি চাল মজুদের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তল্লাশিতে চালের বস্তা পাওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করি।

‎পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে ফাতেমা ট্রেডার্সের মালিক ও কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার উত্তরবঙ্গ সমন্বয়ক সোহেল রানা স্বপ্নকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা চাল থানায় নিয়ে যাওয়া হয়েছে।

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেল কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম শামীম এবং রাজিবপুর থানার ওসি মুসা মিয়া।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ছাত্রদলের নেতাকর্মীরা চাল আটক করে আমাদেরকে জানালে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালগুলো জব্দ ও মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎ফাতেমা ট্রেডার্সের মালিক ও কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার উত্তরবঙ্গ সমন্বয়ক সোহেল রানা স্বপ্নের দাবি, তার মায়ের নামে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ রয়েছে। ঈদ উপলক্ষে অধিকাংশ চাল বিতরণ করা হলেও কিছু চাল গোডাউনে সংরক্ষিত ছিল।

‎এছাড়া কিছু সুবিধাভোগী তাদের প্রাপ্ত চাল বিক্রি করে যাওয়ায় অতিরিক্ত চাল জমা হয়েছে বলে তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, জব্দকৃত চাল ভিজিএফ বা ইউনিয়ন পরিষদের নয়।

আশুলিয়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ময়মনসিংহ উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক এ কে এম সুজাউদ্দিন আর নেই

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ মার্চ ২০২৬
Trulli

‎কুড়িগ্রামে ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা