সর্বশেষ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইসরাইলের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার

অনলাইন ডেস্ক

ইসরাইলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার চালানো এই হামলায় শহরের শিল্পাঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ ‘বাজান’ তেল শোধনাগারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাজানে ব্যাপক আগুন ও কালো ধোয়া উড়তে দেখা গেছে। ইসরাইলি গণমাধ্যমগুলো বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র শোধনাগার সরাসরি আঘাত হেনেছে।

এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল

ইসরাইলের পরিবেশ মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম মা’আরিভ জানিয়েছে, শোধনাগারের একটি পেট্রোল ট্যাংকে আগুন লেগে যাওয়ায় আকাশে ঘন কালো ধোঁয়া দেখা গেছে। তবে বড় কোনো রাসায়নিক বিপর্যয়ের আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

হাইফা পৌরসভা এক বিবৃতিতে জানায়, জনস্বাস্থ্যের জন্য সরাসরি কোনো হুমকি নেই, তবে সতর্কতাস্বরূপ স্থানীয় বাসিন্দাদের জানাল বন্ধ রাখতে এবং ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে।

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে মৃত্যু বেড়ে ৩৪

এর আগেও বিভিন্ন সময় এই কৌশলগত স্থাপনাটি হামলার লক্ষ্যবস্তু হয়েছে, যার ফলে বিদ্যুৎ বিভ্রাটসহ নানা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে সর্বশেষ এই ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ মার্চ ২০২৬
Trulli

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইসরাইলের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার