সর্বশেষ

আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর

মোঃ শফিকুল ইসলাম

ঢাকার আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আটক ব্যক্তি মো. শাহীন, যিনি এলাকায় ‘হাড্ডি শাহীন’ নামে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহযোগিতায় একটি অভিযান পরিচালনা করা হয়। এতে স্থানীয় বিএনপি নেতা ও ৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন মিন্টুর নেতৃত্বে অভিযানে অংশ নেন এলাকাবাসী। এ সময় শাহীনকে আটক করে তার কাছ থেকে প্রায় ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

চার হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে ভোটের প্রস্তুতি ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি

পরে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মো. দেলোয়ার হোসেন মিন্টু বলেন, “আমরা আমাদের এলাকা মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় সরকার নির্বাচনে দ্বিমুখী পরীক্ষার মুখে বিএনপি: নিরপেক্ষতা রক্ষা ও অভ্যন্তরীণ শৃঙ্খলাই প্রধান লক্ষ্য

এলাকাবাসী জানান, মাদকবিরোধী এমন উদ্যোগ এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ এপ্রিল ২০২৬
Trulli

আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর