সর্বশেষ

নারায়ণগন্জের রুপগঞ্জে ইউনিয়ন ভিত্তিক ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমি ব্যবস্থাপনা সেবাকে সহজলভ্য করতে “ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প” শুরু করা হয়েছে । ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং UNDP Bangladesh এর সহযোগিতায় এই কার্যক্রম ৭ এপ্রিল ২০২৬ থেকে ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত চালু থাকবে।

জানা যায়, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় সকল ইউনিয়ন ভূমি অফিসে হোল্ডিং মালিকদের তথ্য হালনাগাদ ও অনলাইন প্রোফাইল তৈরি করার লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে ইউএনডিপি নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা এ সেবা প্রদান করবেন।

এ কার্যক্রমের আওতায় হোল্ডিং মালিকদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর হালনাগাদ করা হবে এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য অনলাইন প্রোফাইল তৈরি করা হবে, যা ভবিষ্যতে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণকে আরও সহজ করবে।

গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকল হোল্ডিং মালিককে নির্ধারিত সময়ে সর্বশেষ ভূমি উন্নয়ন করের রশিদ, খতিয়ানের কপি (পর্চা) এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে ক্যাম্পে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জানান, “ডিজিটাল ভূমি সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে করে জনগণ ঘরে বসেই ভবিষ্যতে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।”

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নারায়ণগন্জের রূপগঞ্জে সিটি গ্রুপের বয়লার বিস্ফোরণে দগ্ধ দুইজন

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ এপ্রিল ২০২৬
Trulli

নারায়ণগন্জের রুপগঞ্জে ইউনিয়ন ভিত্তিক ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু